প্রশ্ন ১
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ব্যাখ্যা
যে স্বরধ্বনিকে ভেঙে উচ্চারণ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না, তাদের মৌলিক স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭টি- অ, আ, ই, উ, এ, ও, অ্যা।
বাংলা প্রাচীন যুগ
২০২৬ · ক · ২৫টি প্রশ্ন
প্রশ্ন ১
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ব্যাখ্যা
যে স্বরধ্বনিকে ভেঙে উচ্চারণ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না, তাদের মৌলিক স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭টি- অ, আ, ই, উ, এ, ও, অ্যা।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ২
বাংলা বর্ণমালায় যৌগিক স্বরবর্ণ কয়টি?
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি ২৫টি হলেও যৌগিক স্বরবর্ণ রয়েছে মাত্র ২টি, যা হলো ঐ এবং ঔ।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ৩
ক থেকে ম পর্যন্ত ২৫টি ধ্বনিকে কী ধ্বনি বলা হয়?
ব্যাখ্যা
ক থেকে ম পর্যন্ত ২৫টি ধ্বনি উচ্চারণকালে জিহ্বা মুখগহ্বরের বা বাগযন্ত্রের কোন না কোন অংশকে স্পর্শ করে বলে এদের স্পর্শ ধ্বনি বলা হয়। উচ্চারণস্থান অনুযায়ী এগুলো ৫টি বর্গে বিভক্ত।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ৪
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। এর মধ্যে মাত্রাহীন বর্ণ ১০টি, অর্ধমাত্রার বর্ণ ৮টি এবং পূর্ণমাত্রার বর্ণ ৩২টি।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ৫
নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ?
ব্যাখ্যা
যেসব শব্দ সংস্কৃত থেকে আংশিক পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, তাদের অর্ধ-তৎসম শব্দ বলে। 'গৃহিণী' শব্দটি সংস্কৃত থেকে আংশিক পরিবর্তিত হয়ে 'গিন্নি' হয়েছে।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ৬
'আদালত' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ব্যাখ্যা
'আদালত' একটি আরবি শব্দ। আরবি ভাষার অন্যান্য উল্লেখযোগ্য শব্দ হলো- আইন, আদব, আলেম, ইনসাফ, উকিল, ওজর ইত্যাদি।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ৭
'আনারস' ও 'চাবি' কোন ভাষার শব্দ?
ব্যাখ্যা
'আনারস', 'চাবি', 'আলমারি', 'গুদাম', 'পাউরুটি', 'পাদ্রি' ইত্যাদি শব্দগুলো পর্তুগিজ ভাষা থেকে আগত।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ৮
'রিকশা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ব্যাখ্যা
'রিকশা' একটি জাপানি শব্দ। জাপানি ভাষার অন্যান্য শব্দ হলো- হারিকিরি, প্যাগোডা, সাম্পান, হাসনাহেনা ইত্যাদি।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ৯
'পঙ্কজ' কোন ধরনের শব্দ?
ব্যাখ্যা
'পঙ্কজ' একটি যোগরূঢ় শব্দ। এর মূল অর্থ 'পঙ্কে জন্মে যা', কিন্তু এর বর্তমান অর্থ কেবল 'পদ্ম ফুল'। সমাসনিষ্পন্ন যে সকল শব্দ তাদের সমস্যমান পদগুলোর অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে সেগুলোই যোগরূঢ় শব্দ।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ১০
'প্রবীণ' কোন ধরনের শব্দ?
ব্যাখ্যা
'প্রবীণ' একটি রূঢ় বা রূঢ়িশব্দ। এর মূল অর্থ 'প্রকৃষ্ট বীণাবাদক' হলেও পরিবর্তিত অর্থ হলো 'বয়স্ক ব্যক্তি'। যে শব্দের অর্থ প্রকৃতি ও প্রত্যয়ের অনুগামী না হয়ে বিপরীত অর্থ বা অন্য কোনো অর্থ প্রকাশ করে তাকে রূঢ় বা রূঢ়িশব্দ বলে।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ১১
ব্যাকরণগতভাবে পদ প্রধানত কত প্রকার?
ব্যাখ্যা
পদ প্রধানত ২ প্রকার: সব্যয় পদ (যাদের পরিবর্তন বা রূপান্তর আছে) এবং অব্যয় পদ (যাদের কোনো পরিবর্তন নেই)। তবে সব্যয় পদ ৪ প্রকার হওয়ায় মোট পদ ৫ প্রকার।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ১২
"সততা, দয়া, তারুণ্য"- এগুলো কোন প্রকারের বিশেষ্য পদ?
ব্যাখ্যা
যে পদ দ্বারা কোনো বস্তুর দোষ, গুণ বা অবস্থার নাম বোঝায়, তাকে গুণবাচক বা অবস্থাবাচক বিশেষ্য বলে।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ১৩
"শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন।" - এই বাক্যে 'পড়াচ্ছেন' কোন ধরনের ক্রিয়া?
ব্যাখ্যা
যে ক্রিয়ার দুটি কর্ম থাকে (একটি বস্তুবাচক, অপরটি ব্যক্তিবাচক), তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। এখানে 'ছাত্রদের' গৌণ কর্ম এবং 'বাংলা' মুখ্য কর্ম, তাই এটি দ্বিকর্মক ক্রিয়া।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ১৪
একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক?
ব্যাখ্যা
একটি আদর্শ বা সার্থক বাক্যের ৩টি অপরিহার্য গুণ থাকা আবশ্যক- আকাঙ্ক্ষা, আসত্তি এবং যোগ্যতা।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ১৫
"বর্ষার রোদে প্লাবিত হয়েছে।" - বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
ব্যাখ্যা
বাক্যটিতে 'যোগ্যতা'র অভাব রয়েছে, কারণ বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ভাব ও অর্থের যৌক্তিক মিলবন্ধন এখানে নেই। সঠিক রূপ হবে "বর্ষার বৃষ্টিতে প্লাবিত হয়েছে"।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ১৬
'শবদাহ' এর জায়গায় 'মড়াদাহ' লিখলে বাক্যে কোন দোষ ঘটে?
ব্যাখ্যা
তৎসম (সংস্কৃত) শব্দের সাথে দেশি বা চলিত ভাষার মিশ্রণ ঘটলে তাকে গুরুচণ্ডালী দোষ বলে। 'শবদাহ' এর জায়গায় 'শবপোড়া' বা 'মড়াদাহ' লিখলে গুরুচণ্ডালী দোষ হয়।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ১৭
"যে পরিশ্রম করে সে-ই সুখ লাভ করে।" - এটি গঠনগত দিক থেকে কোন ধরনের বাক্য?
ব্যাখ্যা
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত (অধীন) খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে। এখানে 'যে-সে' সাপেক্ষ সর্বনাম জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়েছে।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ১৮
"বিপদ এবং দুঃখ একই সাথে আসে"- এটি কোন ধরনের বাক্য?
ব্যাখ্যা
এটি একটি সরল বাক্য। এখানে 'এবং' দুটি শব্দকে যুক্ত করেছে, দুটি বাক্যকে নয়, তাই এটি যৌগিক বাক্য নয়।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ১৯
"শুধু কেবলমাত্র তুমি যাবে।" - বাক্যটিতে কী ধরনের অশুদ্ধি রয়েছে?
ব্যাখ্যা
বাক্যটিতে 'বাহুল্য দোষ' রয়েছে। 'শুধু', 'কেবল' এবং 'মাত্র'- তিনটিই একই অর্থ বহন করে, তাই একই অর্থের শব্দের বারবার ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করে। শুদ্ধ বাক্য হবে: "শুধু/কেবল/মাত্র তুমি যাবে"।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ২০
"তিনি একজন বিদ্বান মহিলা।" - বাক্যটির শুদ্ধ রূপ কী হবে?
ব্যাখ্যা
বিশেষ্য পদ যে লিঙ্গের হবে, তার বিশেষণ পদটিও সেই লিঙ্গের হতে হবে। 'মহিলা' স্ত্রীবাচক শব্দ, তাই এর পূর্বে 'বিদ্বান' না বসে 'বিদুষী' বসবে।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ২১
নিচের কোন বানানটি শুদ্ধ?
ব্যাখ্যা
'ইতিমধ্যে' শব্দের শুদ্ধ রূপ হলো 'ইতোমধ্যে'। অন্যদিকে 'উপরোক্ত' এর শুদ্ধ রূপ 'উপরি-উক্ত' বা 'উপযুক্ত' এবং 'স্বস্ত্রীক' এর শুদ্ধ রূপ হলো 'সস্ত্রীক'।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ২২
'Affidavit' শব্দটির সঠিক বাংলা পরিভাষা কোনটি?
ব্যাখ্যা
'Affidavit' শব্দটির বাংলা পরিভাষা হলো 'হলফনামা'। 'চুক্তি' হলো Agreement বা Contract, 'প্রামাণ্যকরণ' হলো Authentication, এবং 'মুচলেকা' হলো Bond।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ২৩
'Cold war' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
ব্যাখ্যা
'Cold war' শব্দটির সঠিক বাংলা পরিভাষা হলো 'স্নায়ুযুদ্ধ'।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ২৪
নিচের কোনটি 'সূর্য'-এর সমার্থক শব্দ নয়?
ব্যাখ্যা
'শশাঙ্ক' হলো চাঁদের সমার্থক শব্দ। অন্যদিকে অর্ক, আদিত্য এবং মার্তণ্ড হলো সূর্যের সমার্থক শব্দ।
বাংলা প্রাচীন যুগ
প্রশ্ন ২৫
'খাতক' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ব্যাখ্যা
'খাতক' শব্দটির বিপরীত শব্দ হলো 'মহাজন'।
বাংলা প্রাচীন যুগ