খেল খতম জেনেও খেলার নাম জীবন।
অনিবার্য বাস্তবতা করুণ পরিণতি হয়ে সামনে আবির্ভূত হবে অথচ কিছুই বলার থাকবে না। গ্লাডিয়েটরের সামনে দাঁড়িয়ে বারবার আঘাত সহ্য করে মাটিতে লুটিয়ে পড়ে ফের দাঁড়িয়ে আবারও ভূপাতিত হতে হবে জেনেও উঠে যাওয়ার নামই জীবন।
জীবনের চরম ও পরম সত্য এই যে, একেকটি ভুল একটু একটু করে জীবনকে পিছিয়ে দিতে থাকে। কিছু ক্ষেত্রে মেনে নিতে হয় অবধারিত পরাজয়, কারণ ভুল শুধরোবার আর কোনো সুযোগ থাকে না। স্থূল আর সুক্ষ্ম ভুলের মধ্যে ব্যবধানটা তাই জানা দরকার।
মানুষ মাত্রই আশাবাদী। নিরাশার অন্ধকারে নিপতিত হবার চেয়ে সে আশার বসতিতে বাঁচতে চায়। নচেৎ এই সভ্যতা এত বন্ধুর পথ পাড়ি দিতে পারতোনা। আমিও স্বপ্ন দেখি নতুন আগামীর কিংবা আগামীর নতুন। এ স্বপ্ন কেবলই হয়তো নিজের সাথেই প্রহসন। কারণ কিছু ভুল অমোচনীয়, অলঙ্ঘনীয়, অমোঘ।

